পিরোজপুর অফিস : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাঈদখালীতে একজন যুবকের লাশ পাওনাদারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মিজান হোসেন (৪০) বলে জানা গেছে। সে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কালাইয়া গ্রামের মমিন উদ্দিন এর ছেলে। বুধবার সন্ধ্যায় ইন্দুরকানী থানা পুলিশ ঘটনা স্থান থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাটি তদন্ত করছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান হোসেন রাজমিস্ত্রীর কাজে নিয়োজিত ছিলেন। অবসর সময়ে তিনি স্থানীয় জেলেদের সঙ্গে গভীর সমুদ্রে মাছ ধরতেন। প্রায় চার মাস আগে ট্রলার মালিক আঃ খালেক শেখের ছেলে মহারাজের কাছ থেকে অগ্রিম হিসেবে পাঁচ হাজার টাকা নেয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। টাকা নেওয়ার পর থেকে তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার শাশুড়ীর মৃত্যুর সংবাদে মিজান বাড়িতে ফিরে আসলে তাকে মহারাজ ও শাহীনের নেতৃত্বে কয়েকজন লোক মহারাজের বাড়িতে আটকিয়ে রাখে বলে অভিযোগ করা হয়েছে। মাহারাজের মা নেহেরুন বেগম বলেন, আমি বাড়িতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়ি এসে খোঁজ পেলে ঘরের দোতলায় অচেতন অবস্থায় মিজানকে দেখতে পাই। পরে স্থানীয়রা এসে তাকে মৃত্যুবরণ করে পাওয়া যায়। বাড়ীতে থাকা মহারাজের স্ত্রী জানান, বাড়িতে তার ছাড়া আর কেউ ছিল না; মিজান বার বার বমি করেছিলেন এবং অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দোতলায় বিশ্রাম দেওয়া হয়েছিল। ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে; প্রকৃত কারণে তদন্ত চলছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments