কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগে ঝুঁকিতে থাকা ১০৯ পরিবার পেলো দুর্যোগ সহনশীল বসতঘর। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সভা কক্ষে আনুষ্ঠানিভাবে ওই পরিবারের হাতে নতুন ঘরের দলিল হস্থান্তর করা হয়। একই সাথে ফিতা কেটে নতুন ঘরের উদ্বোধন ও চাবি বিতরন করেন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে হীড বাংলাদেশ এ দুর্যোগ সহনশীল ঘর তৈরি করে। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরসহ বিভিন্ন ঝড়, জলোচ্ছ্বাসে সর্বস্ব হারানো পরিবারগুলো নতুম এ পাকা ভবন পেয়ে খুশি। তারা বলেন এখন আর কোন দুর্যোগে তাদের ঘর ছেড়ে বাইরে আশ্রয়ের জন্য বাইরে যেতে হবেনা। ৩-৫ ফুট জলোচ্ছ্বাস হলেও তাদের ঘরে পানি প্রবেশ করবে না।
দলিল হস্থান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিপিপি’র সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারন সম্পাদক অমল মুখার্জী, কৃষি সম্প্রসারণ কমকর্তা নাহিদ হাসান প্রমুখ।
হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নবনির্মিত ১০৯ টি দুর্যোগ সহনশীল বসতবাড়ি নির্মাণে বসতভিটা উঁচুকরার পাশাপাশি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক স্থাপন, সোলার ও বন্ধুচুলা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, লবণাক্ত ও আর্সেনিকমুক্ত নিরাপদ পানি, স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিতকরণ, জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় জরুরী কর্মব্যবস্থাপনা গ্রহণ এবং জেন্ডার সমতা অর্জন, নারীর ক্ষমতায়ন ও গ্রামীন অর্থনীতিকে শক্তিশালীকরার লক্ষ্যে কাজ করছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments