ডেস্ক রিপোর্ট: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন শাখার উদ্যোগে আজ ১৮ মার্চ, বেলা ৩টা তোপখানা রোডে ট্টপিকানা টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল। বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকম-লীর সদস্য, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, হকার্স নেতা দেলোয়ার হোসেন, যুবনেতা রফিজুল ইসলাম রফিক, শাখার সহ-সম্পাদক উত্তম ভৌমিক প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাস আসন্ন নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপের মাধ্যমে বাজার সি-িকেট ভেঙ্গে নিত্যপণ্যের দাম কমানো জরুরি হয়ে পড়েছে। অন্যথায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ রাস্তায় নামলে সরকারের বারোটা বেজে যাবে।
নেতৃবৃন্দ সাধারণ শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত রেশন ব্যবস্থা এবং মোড়ে মোড়ে ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি জানান।
সমাবেশের পূর্বে দৈনিকবাংলা-বায়তুল মোকাররম-পল্টন-প্রেসক্লাব-তোপখানা রোড হয়ে ট্টপিকানা টাওয়ারের সামনে সমাবেশ করে সোনালী ব্যাংকের সামনে যেয়ে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments