স্টাফ রিপোর্টার: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)
এবারের আসরের মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২ দশমিক ২৪ মিলিয়ন ডলার। যা টাকার হিসেবে ২৭ কোটি ৬ লাখের কেশী।
প্রাইজমানি হিসেবে রানার্স-আপ দল পাবে ১ দশমিক ১২ মিলিয়ন ডলার। যা টাকায় প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা।
দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশী টাকায় সাড়ে ৬ কোটি টাকা।
এ ছাড়া গ্রুপ পর্বে প্রতি ম্যাচের জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার। পঞ্চম ও ষষ্ঠ স্থান শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার করে। সপ্তম ও অষ্টমস্থান শেষ করার দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে।
টুর্নামেন্টে অংশ গ্রহণ করা প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার করে। সে হিসেবে কোন ম্যাচ না জিতেও টুর্নামেন্টের অষ্টম দল হয়, তাতেও বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা।
দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে আইসিসি টৃর্নামেন্ট হচ্ছে।
১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড সডেলেের চ্যাম্পিয়ন ট্রফির নবম আসর শুরু হবে।
এবারের টুর্নামেন্টে 'এ' গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। 'বি' গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
আগামী ৯ মার্চ ফাইনাল খেলা অনৃষ্ঠিত হবে। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারনী ম্যাচ হবে দুবাই। ভারত ফাইনালে না উঠলে ম্যাচ হবে লাহোর।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments