আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমাবেশের আগে তার ভাষণ সরাসরি সম্প্রচারে টেলিভিশন চ্যানেলগুলিকে নিষিদ্ধ করেছে দেশটির মিডিয়া ওয়াচডগ । গত এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে, সাবেক ক্রিকেট তারকা খান একাধিক সরকার বিরোধী বিক্ষোভ করেছেন। খবর এএফপি’র।
শনিবার গভীর রাতে জারি করা নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হয়। একই দিনে খান রাজধানী ইসলামাবাদে একটি সমাবেশ করেন, যেখানে তিনি তার দলের একজন নেতাকে গ্রেফতারের বিষয়ে পুলিশ কর্মকর্তা এবং বিচার বিভাগের সমালোচনা করেন।
এএফপি বলেছে, টেলিভিশন চ্যানেলগুলোর কাছে এক নোটিশে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) বলেছে যে, খান “ভিত্তিহীন অভিযোগও উস্কানিমলক বক্তব্য ছড়াচ্ছেন।” নোটিশে আরো বলা হয়, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে তার উস্কানিমূলক বক্তব্য জনসাধারণের শান্তি ও সম্প্রীতি বিঘিœত করতে পারে।”
জনপ্রিয় সাবেক ক্রীড়া তারকা কয়েক দশকের দুর্নীতি এবং কুসংস্কার দূর করার প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে খান ক্ষমতা অধিষ্ঠিত হন। তিনি দেশের যুবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনে তার বক্তৃতার হাইলাইট ব্যাপক সাড়া জাগায়। শনিবার রাতের বিক্ষোভের পর, খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির এক সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments