স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনূর রশিদ বলেছেন দেশ এক চরম ক্রান্তিকাল পার করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারনে দেশব্যাপী হত্যা, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, মব জাস্টিসের ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। যৌথ অভিযান সত্যিকার অর্থে কোন ফল বয়ে আনতে পারছে না।
সোমবার গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে এসব কথা বলে অন্তর্বতী সরকারের কাছে অবিলম্বে নির্বাচনের দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন অনির্বাচিত সরকারের পক্ষে দেশ পরিচালনা যে অসম্ভব তা জনগণ উপলব্ধি করছে। সন্ত্রাসী কর্মকান্ডের ভয়াবহতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে বিমান ঘাঁটিতেও হামলা হচ্ছে। দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। সংস্কারের নামে কালক্ষেপন করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেয়ার মাধ্যমে জুলাই বিপ্লবের মূল লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বতী সরকার ব্যর্থ হচ্ছে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন না করা হলে এই অরাজকতা রোধ করা অসম্ভব। রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তা এখন দেশবাসী তীব্রভাবে অনুভব করছে। নির্বাচন অনুষ্ঠানই এখন বর্তমান সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।
বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন বর্তমান সরকার অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
সব মন্তব্য
No Comments