সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর দুপুরে সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইনে কী অধিকার আছে এবং সাংবাদিকদের কাজ কী- এসব বলা আছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল কী জন্য তৈরি করা হয়েছে, কী তার ব্যবহার, সাংবাদিকরা তাদের পেশায় কীভাবে কাজ করবেন- আপনারা তা পড়লেই বুঝতে পারবেন। তিনি বলেন, সাংবাদিকরা যদি আইন মেনে চলেন তাহলে আমি বিশ্বাস করি তারা সাংবাদিক হিসেবে আরও সুনাম অর্জন করতে পারবেন এবং মানুষের উপকারে তারা কাজে লাগবে।
তিনি আরও বলেন, জার্নালিস্টদের বিরুদ্ধে যারা মামলা করবেন অথবা জার্নালিস্টরাও যদি কারো বিরুদ্ধে মামলা করেন তাহলে প্রেস কাউন্সিলে করতে পারবেন। এর মাধ্যমে কিছুটা হলেও মামলার জট কমবে বলে আমার ধারণা। পাশাপাশি প্রেস কাউন্সিল ট্রাইব্যুনাল এস্টাবলিস্ট হবে। তিনি মামলা সংক্রান্ত বিষয়ে সবাইকে প্রেস কাউন্সিল কোর্টে আসার আহ্বান জানান।
জামালপুর জেলা প্রশাসকের সহযোগিতায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শাহ্ আলম, জেলা তথ্য কর্মকর্তা শেখ মোঃ শহিদুল ইসলাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাংবাদিক এম এ জলিল ও সাযযাদ আনসারী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments