ডেস্ক রিপোর্ট: “আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তার রোধে মার্কিন যুক্তরাষ্ট্র ধর্মীয় জঙ্গিবাদী শক্তি ‘তালেবান’দের জন্ম দিয়েছিল। ২০ বছর পর আজ তারাই ভিন্ন কৌশলে তাদের তৈরী সেই জঙ্গিবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর ব্যবস্থা নিল। যা অত্যন্ত ন্যক্কারজনক ও আফগান জনগণের সাথে বিশ্বাস ঘাতকতার শামীল।” আজ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক জরুরী সভায় এমত প্রকাশ করা হয়। পলিটব্যুরোর সদস্য কমরেড হাজি বশিরুল আলম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, তালেবানদের ক্ষমতা দখলের বিষয়টি কাতারের দোহায় গত বছরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ট্রাম্প ও তালেবানদের মধ্যে সমঝোতা চুক্তির বাস্তবায়ন মাত্র। যা সাম্রাজ্যবাদের তৈরী নতুন পুতুল সরকার বলে অনুমিত। সভায় বলা হয়, আফগানিস্তানের জনগণই তাদের ভাগ্যের নিয়ন্তা অথচ সেই জনগণকে বাদ দিয়ে গত ২০ বছর আমেরিকা এশিয়ায় তার প্রভাব বলয় বিস্তারের কৌশল হিসাবে আফগানিস্তানে জঙ্গী দমনের নামে ন্যাটো বাহিনী মোতায়েন ও একটি পুতুল সরকার গঠন করে। তাদের নিয়ন্ত্রনে গণতন্ত্র প্রতিষ্ঠার বুলি দিয়ে নির্বাচিত সরকার গঠন করেছিল। সেই সরকারকে ছঁড়ে ফেলে তারা নতুন নকশা প্রণয়ন করে এই পরিবর্তন ঘটালো যা অত্যন্ত নিন্দনীয়।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments