ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির চারদিনব্যাপী সভা ২১ অক্টোবর সন্ধ্যায় শেষ হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিপিবির কেন্দ্রীয় কমিটির এই সভায় রিপোর্ট উত্থাপন করেন রুহিন হোসেন প্রিন্স। সভায় শোক প্রস্তাব পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব। সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সদস্য-সংগঠকবৃন্দ ও কন্ট্রোল কমিশনের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ‚তপূর্ব গণ-অভ্যুত্থানে গণমানুষের আকাক্সক্ষার বাস্তবায়ন, স্বৈরাচারী ব্যবস্থার বিলোপ, অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ শোষণ-বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহবান জানানো হয়েছে।
সিপিবির কেন্দ্রীয় কমিটির এই সভায় আগামী ১ থেকে ১৫ নভেম্বর ‘শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রা’য় ঢাকাসহ সারাদেশে সভা-সমাবেশ, পদযাত্রা, গণসংযোগ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় হাজারো মানুষের রক্তদান এবং হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন এবং জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার-প্রক্রিয়াকে অগ্রসর করার আহবান জানিয়ে বলা হয়, সরকারের কারো কারো বক্তব্যে জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থেকে সরকারের মূল কার্যক্রম অগ্রসর করতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবনে পুরোপুরি শৃঙ্খলা ফিরে না আসা, সংস্কার কার্যক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে দৃশ্যমান আলোচনা না হওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলো ও বিভিন্ন অংশের প্রতিনিধিদের সাথে আলোচনা করে এসব কার্যক্রম পরিচালনা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়।
সভায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, পাল্টা দখলদারিত্ব, কোনো কোনো ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার খর্ব করার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
সভায় অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার প্রস্তাবে সিপিবির মতামত তুলে ধরার জন্য পার্টির নেতৃবৃন্দকে মধ্যে দায়িত্ব দেয়া হয়।
২০২৫ সালের মে মাসে সিপিবির ত্রয়োদশ কংগ্রেস
সভায় আগামী ২০২৫ সালের মে মাসে সিপিবির ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি
সিপিবির কেন্দ্রীয় কমিটির এই সভায় সিপিবির প্রেসিডিয়ামে চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন- কাজী সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, অনিরুদ্ধ দাশ অঞ্জন ও আবদুল্লাহ ক্বাফী রতন ।
এ ছাড়া কাজী রুহুল আমিন, এস এ রশীদ, রাগীব আহসান মুন্না, অ্যাড. হাসান তারিক চৌধুরী, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর ও আবিদ হোসেনকে কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
অ্যাড. আবুল হোসেন ও জাহিদ হোসেন খানকে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অ্যাড. আবু হাসিবকে কেন্দ্রীয় কমিটির সংগঠক নির্বাচিত করা হয়েছে।
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ২৬ মে দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রি ...
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
সব মন্তব্য
No Comments