স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধে সনাতন ধর্মাবলম্বীরা দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন। তিনি বলেন, দেবী দূর্গা হচ্ছে দূর্গতীনাসিনী, দেবী দূর্গা অসূর নিধনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন। রাজনীতির অসূর জঙ্গী, সমাজের অসূর দুর্নীতিবাজ-লুটেরা। সমাজ ও রাজনীতির এই অসূরদের নিধন করতে হবে। তিনি বলেন, ধর্ম মানবতা শেখায় এবং জঙ্গিবাদ উগ্রতা শেখায়। তিনি বলেন, বাংলাদেশের উল্টোমত হচ্ছে পাকিস্তানপন্থা, ধর্মনিরপেক্ষতার উল্টোমত হচ্ছে সাম্প্রদায়িকতা এবং গণতন্ত্রের উল্টোমত সামরিকতন্ত্র। ভিন্ন মতের সাথে সহাবস্থান, উল্টো মত অসূরের মত নিধন করতে হবে। তিনি বলেন, মানব রক্ষা করতে দানব খতম করতে হয়, মানব-দানবের মিটমাট হয়না। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি আজ রবিবার ২২ অক্টোবর বিকালে ঢাকেশ্বরী মন্দিরে মহা অষ্টমীতে সনাতন ধর্মাম্বলীদের শুভেচ্ছা জানানোর সময় এ কথা বলেন। এ সময়ে জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস বেপারী ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments