অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার একটি গ্রামে সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ জামাতে অংশ নেন দরবার শরিফের ভক্ত ও স্থানীয় কয়েকটি পরিবারের মানুষ।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবার শরিফ মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই রামচন্দ্রপুর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন ধর্মীয় উৎসব ও গুরুত্বপূর্ণ ইসলামি আনুষ্ঠানিকতা পালন করা হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়।
ঈদের জামাতে দরবার শরিফের ভক্তবৃন্দ ছাড়াও আশপাশের প্রায় ৩০টি পরিবারের মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। তবে এলাকার অধিকাংশ মানুষ দেশের প্রচলিত নিয়ম অনুসরণ করে সারাদেশের সঙ্গে একযোগে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করবেন।
রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক বলেন, “আমরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকি। ইসলামি শরিয়তের বিধান অনুসরণ করেই এ আয়োজন করা হয়। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। আগামীকাল সকালে পশু কোরবানি করা হবে।”
আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় ভিন্নধর্মী আবহ। গ্রামের এই ব্যতিক্রমধর্মী আয়োজন স্থানীয়দের মধ্যে কৌতূহলের জন্ম দিলেও পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments