রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় দুই বিএনপি নেতার পৃথক দুই মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।
জামিনপ্রাপ্তরা হলেন চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বালু ব্যবসায়ী জিয়াউদ্দিন ছিরণ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে স্বাস্থ্য সহকারি ফিরোজ হাওলাদার ও যুবলীগ কর্মী জামির হোসেন অপু।
সোমবার (১৪ অক্টোবর) বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারক শারমিন সুলতানা সুমী তাদের এ জামিন মঞ্জুর করেন।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে বানারীপাড়া বন্দর বাজার থেকে জিয়াউদ্দিন ছিরণ ও মনির হোসেন খান,এবং চাখার বাজার থেকে ফিরোজ হাওলাদার ও জামির হোসেন অপুকে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করে থানা পুলিশ। ওইদিন বিকালে গ্রেফতারকৃতদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়।
মামলা দুটির বাদীরা হলেন, উপজেলার বাইশারী ইউনিয়নের ইটভাটা মালিক ও বিএনপি নেতা মাসুম মৃধা ও বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিস মৃধা। এদিকে এর আগে সম্প্রতি বিএনপি নেতা আনিস মৃধার মামলায় বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন মোল্লা,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও চাখার ইউনিয়ন ছাত্রলীগ সদস্য সাব্বির হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। ওই সময় তাদেরকেও জামিন দেন একই আদালত।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments