ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা সিভিল সার্জন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১ টায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে লাইফ স্টাইল ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ক এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা’র সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মিঠুন বাহাদুর, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগĄ সম্পাদক এস মৃনাল হাজরা ও আবু তাহের রিপন, এ্যাড. আকতারুনেśসা তিতাস, সুপার মোঃ আসলাম হোসেন, প্রধান শিক্ষক রোজিনা খাতুন, ইউপি সদস্য মাসুদ পারভেজ মুক্ত, ইমাম আবু জাফর, হিসাব রক্ষক মোঃ আজিজুল হক, প্রধান সহকারী মোঃ কোরবান আলী প্রমুখ। সভায় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের স্ব স্ব ক্ষেত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
সব মন্তব্য
No Comments