উজিরপুরে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ : 24 Sep 2026
উজিরপুরে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক দল।


আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় উজিরপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, সাংগঠনিক সম্পাদক ফোরকান হাওলাদার, সহ-সভাপতি ফজলুল হক সরদার, যুগ্ম-সম্পাদক হান্নান হাওলাদার, পৌর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিতে বসবাস করছে, তখন নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা পর্দার আড়াল থেকে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা ঝটিকা মিছিল ও সহিংসতার চেষ্টা চালিয়ে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়।


নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান বক্তারা।

সম্পর্কিত খবর

;