কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আনারস মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকালে টিয়াখালী বাজারে বাঁধের উপর এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের বিভিন্নস্তরের মানুষের ঢল নামে। স্থানীয় বাদল মৃধার সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, আনারস মার্কার চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মাহামুদুল হাসান সুজন মোল্লা। তিনি বলেন, তার সমার্থকদের প্রতিনিয়ত হুমকী ধামকী দিয়ে যাচ্ছে। তবে তিনি জনগনকে আশ্বাস করেন আগামী ২৬ ডিসেম্বর শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ভয় না পেয়ে কেন্দ্রে গিয়ে আপনাদের পছেন্দর যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। এসময় তিনি জনগনের কছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী সুজন মোল্লা অভিযোগ করে বলেল, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নৌকা মার্কার প্রার্থীর সন্ত্রাসী বাহিনী দিয়ে উঠান বৈঠকে বাঁধা সৃষ্টি করেছে। তারপরও দমিয়ে রাখতে পারেনি। তারই প্রমান আজকের এই উঠান বৈঠকের জনস্রোত। ভোটার উদ্দেশ্য করে তিনি বলেন, ভোটের বাকি আর মাত্র দু'দিন। এই দুইদিন আপনাদের কষ্ট করতে হবে। আর পাঁচ বছর আপনারা শান্তিতে থাকবেন।
এ উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, টিয়াখালী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের আনারস মার্কার সমর্থক নান্নু হাওলাদার, তিন নং ওয়ার্ডের মো.সোহেল, ৪ নং ওয়ার্ডের ফোরকান, ৬ নং ওয়ার্ডের চানমিয়া বেপারী, ৭ নং ওয়ার্ডের মামুন হাওলাদার ও লিলি মৃধাসহ আরো অনেকে।
উল্লেখ, এ ইউনিয়নের আগামী ২৬ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
সব মন্তব্য
No Comments