ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নতুন নেতৃত্ব নির্বাচনে আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার, ১৬ মে ২০২৬ প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তফসিলের বিস্তারিত জানানো হয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, এবার তিনটি ক্যাটাগরিতে মোট ২৩টি পরিচালক পদে নির্বাচন হবে। এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।
আগামী ১৭ মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খসড়া তালিকার ওপর আপত্তি গ্রহণ চলবে। আপত্তির ওপর শুনানি ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৯ মে।
মনোনয়নপত্র বিতরণ চলবে ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এর আগে সর্বশেষ বিসিবি নির্বাচন হয়েছিল ২০২৫ সালের ৬ অক্টোবর। অন্তর্বর্তী কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার সময়ই জানিয়েছিলেন, নির্ধারিত তিন মাসের আগেই নির্বাচন আয়োজন করা হবে। তিনি গত ৭ এপ্রিল দায়িত্ব নেন এবং দুই মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments