স্টাফ রিপোর্টার: নিউ ইয়র্ক ফ্যাশন উইক মাতালেন বাংলাদেশের সুপার মডেল নিবিড় আদনান। গত ১০ থেকে ১৪ সেপ্টেম্বর ম্যানহাটনের সনি হল, নিউ ইয়র্ক সিটি-তে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় এই ফ্যাশন সপ্তাহে বিশ্বের খ্যাতনামা ডিজাইনার, মডেল, সেলিব্রিটি ও ফ্যাশনপ্রেমীরা একত্রিত হয়ে এক বৈচিত্র্যময় র্যানে অংশগ্রহণ করেছিলেন।
র্যানে মডেলরা হেঁটেছেন ১৩০-এর বেশি খ্যাতনামা ডিজাইনারের পোশাকে। এই অনুষ্ঠানে আর্জেন্টিনা, মেক্সিকো এবং কলম্বিয়ার মতো দেশগুলির ২৮টি ল্যাটিন আমেরিকান ব্র্যান্ডের পাশাপাশি জাপান, যুক্তরাজ্য এবং পর্তুগালের আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো একত্রিত হয়েছিল।
মূল অনুষ্ঠানের আগে, ৮ সেপ্টেম্বর, তিনি তার এজেন্সি সিজি মডেলস এর মাধ্যমে কাস্টিং রাউন্ডে অংশগ্রহণ করেন। এই কাস্টিং পর্বে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় তিন হাজার মডেল অংশগ্রহণ করেছিলেন, যেখানে উত্তীর্ণ হয়ে নিবিড় আদনান মূল র্যানে জায়গা নিশ্চিত করেন এবং মূল পর্বে তার পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গৌরবময় প্রতিনিধিত্ব নিশ্চিত করেন।
ইভেন্ট চলাকালীন তিন দিনে নিবিড় পারফর্ম করেছেন পাঁচজন আন্তর্জাতিক ডিজাইনারের জন্য। তিনি হাটেন ওফোরবিএইচ (যুক্তরাজ্য), মনকস্টার (অস্টিন, টেক্সাস), দ্য টোকিও ভাইবস (জাপান), রানওয়ে সেভেন ফ্যাশন (নিউ ইয়র্ক, এলএ, মিয়ামি) এবং এমা রিটজ (টোকিও)। মেকআপ করেছেন বুক অব বিউটি, ফটোগ্রাফিতে ছিলেন আঞ্জা স্টল।
নিউ ইয়র্ক থেকে জানান, বিশ্বের অন্যতম বড় ফ্যাশন উইকে অংশগ্রহণ প্রসঙ্গে নিবিড় আদনান বলেন,
"এটি আমার জন্য শুধু ব্যক্তিগত গৌরব নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে এটি এক অবিস্মরণীয় মুহূর্ত। নিউ ইয়র্ক ফ্যাশন উইকের আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা সত্যিই স্বপ্নের বাস্তবায়ন। যখন কেউ আমাকে জিজ্ঞেস করে, 'তুমি কোথা থেকে এসেছো?' এবং আমি বলি, 'আমি বাংলাদেশ থেকে এসেছি'—তখন রোমাঞ্চ বোধ হয়। আন্তর্জাতিক সেলিব্রিটির সঙ্গে একই মঞ্চে থাকা এবং তাদের প্রশংসা পাওয়া অদ্ভুত অভিজ্ঞতা ছিল। তাদের সমর্থন ও শুভকামনা আমার হৃদয় ছুঁয়ে গেছে। এই সাফল্য শুধুই আমার নয়; এটি প্রতিটি তরুণ স্বপ্নদ্রষ্টার জন্য যারা মনে করে পৃথিবী খুব বড় আর দেশটা খুব ছোট। আমি বলতে চাই: আমরা আছি। আমরা এগিয়ে যাই। আমরা দেশের প্রতিনিধিত্ব করি।"
প্রসঙ্গত, এই ফ্যাশন সপ্তাহের অংশগ্রহণের মাঝে ১১ সেপ্টেম্বর তিনি ইন্টারন্যাশনাল হেরিটেজ ফ্যাশন উইকে অংশগ্রহণ করেন এবং আগামী ২০ সেপ্টেম্বর অংশ নেবেন কৌচার ফ্যাশন উইকে, যেখানে তার পারফরম্যান্স দেশের নাম আরও উজ্জ্বল করবে।
সুপার মডেল নিবিড় আদনান দেশীয় প্রায় সব ব্র্যান্ডের সঙ্গেই মডেল হয়ে কাজ করেছেন। দেশের সীমানা পেরিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন ভারতের মুম্বাইয়ে। আমাজন ইন্ডিয়া, রেমন্ড, স্পাইকার ছাড়াও অনেক ভারতীয় ব্র্যান্ডের পণ্যের মুখ হিসেবে দেখা গেছে তাকে।
ইতালির বিশ্বখ্যাত বুলগারি ব্র্যান্ডের পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য সম্মান বয়ে এনেছেন তিনি। এছাড়া ঢাকা ও মুম্বাইয়ের বাইরে লন্ডন ও দুবাইভিত্তিক ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেছেন নিবিড়। তিনি পেয়েছেন বহু আন্তর্জাতিক সম্মাননা ও স্বীকৃতি। গত ১৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল মডেল অব দ্য ইয়ার ক্যাটাগরিতে এনআরবি অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
মডেলিং ছাড়াও অভিনয়েও নিয়মিত হতে যাচ্ছেন এ সুপার মডেল। চলতি বছর এষা মার্ডার চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক ঘটে।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments