ডেস্ক রিপোর্ট: মন্দা আসছে বলে সতর্ক করলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তিনি সম্প্রতি ভোক্তা ও ব্যবসায়ীদের ছুটির মৌসুমে বড় ধরনের কেনাকাটা আপাতত না করতে সতর্ক করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেফ বেজোস সম্প্রতি সিএনএনের সঙ্গে কথা বলেছেন। তিনি এ সময় গ্রাহকদের তাদের নগদ অর্থ জমা রাখতে বলেছেন। সেই সঙ্গে আগামী মাসগুলোতে অপ্রয়োজনীয় ব্যয় এড়ানোর পরামর্শ দিয়েছেন। শীর্ষ এই ধনী ব্যক্তি, আমেরিকান পরিবারগুলোকে নতুন গাড়ি ও টিভির মতো বড় জিনিসপত্র কেনা এড়াতে পরামর্শ দেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মন্দা শুরু হতে পারে।
জেফ বেজোস বলেছেন, আপনি যদি বড়-স্ক্রিনের টিভি কেনার কথা ভাবছেন, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন। আপনার অর্থ জমা রাখতে পারেনে এবং দেখতে পারেন কী ঘটে।
বেজোস আরও বলেন, অর্থনীতি এখন ভালো দেখা যাচ্ছে না। অর্থনীতির অনেকগুলো সেক্টরে এখন কর্মী ছাঁটাই হচ্ছে।
বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী নিজের জীবদ্দশায় তার সম্পদের বেশির ভাগই দান করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বেজোস বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈষম্য কমাতে তিনি তার সম্পদ দান করে দেবেন। অ্যামাজন প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার।
ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments