নেত্রকোণা প্রতিনিধিঃ শহরের ছোটবাজার এলাকায় একটি দোকানে এসি বিস্ফোরণে এক ব্যবসায়ী গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে ছোটবাজারের ‘হেনা ডিজিটাল’ নামের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন রাজু সাহা। হঠাৎ বিকট শব্দে দোকানের এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় দোকানের ভেতরের মালামাল তছনছ হয়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় রাজু সাহাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি আক্তার জানান, দগ্ধ ব্যবসায়ীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণটি ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তার দাবি জানিয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments