ডেস্ক রিপোর্ট: দেশের আইন শৃংখলা পরিস্থির চরম অবনতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক বিবৃতিতে তিনি প্রশ্ন রেখে বলেন, যে সরকার সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ তাদের কি ক্ষমতা আকড়ে থাকার অধিকার থাকে? জানমাল ও ইজ্জতের নিরাপত্তা সাধারণভাবে প্রতিটি নাগরিকের প্রাথমিক চাহিদা সরকারের কাছে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় আজ বেলা ১০টায় মিরপুরে জাতীয় সুইমিংপুল কমপ্লেক্স এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। একদিন আগে বাড্ডায় গুদারাঘাট এলাকার ৪ নম্বর গলিতে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। গোলাম মোহাম্মদ কাদের বলেন, শুধু অলিগলি নয়, মেইন সড়কেও এখন প্রকাশ্য দিবালোকে ছিনতাই হচ্ছে। সন্ত্রাসীদের দৌরাত্মে জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ঘর থেকে বের হলে ঘরে ফেরার স্বাভাবিক নিশ্চয়তা নেই। বর্তমান সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না। সরকার এসব বিষয়ে বারবার আশ^াস দিলেও বাস্তবতা ভিন্ন। সেকারণে, মানুষ সরকারের কথায় আশ^স্ত হতে পারছে না। আইন শৃংখলা পরিস্থিতির এমন অবনতি সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করেছে। মানুষের জান মালের নিরাপত্তার বিষয়ে অবহেলার অবকাশ নেই। দ্রুততার সাথে আইন শৃংখলা পরিস্থিতি উন্নত করতে সংশ্লিষ্টদের প্রতিও আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
সব মন্তব্য
No Comments