ডেস্ক রিপোর্ট: সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত শৈলাট উচ্চ বিদ্যালয়ে একটি অগ্নি নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এ ক্যাম্পেইন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য কর্মীদের মাঝে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজন করা হয়।
অগ্নি নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৪ সালে দেশে প্রতিদিন গড়ে প্রায় ৭৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগলে কী করতে হবে সে সম্পর্কে মানুষের পর্যাপ্ত জ্ঞান নেই। সবার মাঝে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এনার্জিপ্যাক শৈলাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে অগ্নি নিরাপত্তা কৌশল সম্পর্কে জানার সুযোগ পান। বিশেষ করে, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা অগ্নি প্রতিরোধ, নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পান। এই আয়োজন তরুণ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা সম্পর্কে সচেতনতা এবং স্কুল কমিউনিটির মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজকরা।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ সিএসআর উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশজুড়ে জননিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেএনার্জিপ্যাক।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments