আকাশ ঘোষ, পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার গোটিয়া মাঠে কারেন্ট পোকার আক্রমণে ধানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। উপজেলার ভালুকগাছী ইউনিয়নের গোটিয়া মাঠে এই ঘটনা ঘটে। কৃষি কর্মকর্তার অবহেলার কারণে কৃষকদের ধান নষ্ট হয়ে ব্যপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানান চাষীরা।
জানা গেছে, চলতি আমন মৌসুমে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৭ হাজার ৯ শত ৮০ হেক্টর জামিতে ধানের চাষ করা হয়েছে। এবার ৭৫, ৮৭ এবং ৯৪ জাতের সহ বিভিন্ন ধরনের ধানের চাষ করা হয়েছে।
ভালুকগাছী ইউনিয়নের গোটিয়া মাঠে গিয়ে কৃষক আবুল মোল্লার সাথে কথা বলে জানা গেছে, রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের গোটিয়া মাঠে সেই কৃষকের ১২ কাঠা জমিতে বিনা ৭ ধান রোপন করেন। ধান বড় হওয়ার সাথে সাথে কারেন্ট পোকার আক্রমনে পুরো জমির ধান নষ্ট হতে শুরু করে। সে সময় কৃষি কর্মকর্তাকে না পেয়ে নওপাড়া বাজারে সামাদের সারের দোকান থেকে ঔষুধ ক্রয় করে নিয়ে এসে জমিতে দিই। কিন্তু কোন সুফল পাইনি। মাত্র ৭ দিনের মধ্যে আমার পুরো জমির ধান মরে শেষ হয়ে গেছে।
মাঠে আরো উপস্থিত কৃষকরা জানান, আমাদের এই মঠে কারেন্ট পোকার ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। তবে আমাদের এই মাঠে দায়িত্ব থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তার দেখা মেলে না। বর্তমানে যে কর্মরত আছে তিনি ঠিকমত মাঠে আসে না। তিনি শুধু ইউনিয়ন পরিষদে বসে থাকে। পনোদনা আসলে শুধু মেম্বারদের মাধ্যেমে ক্ষমতাশীনদের প্রদান করেন। আর সারের কথা কি বলবো। আমাদের এই এলাকার কৃষকদের এখান থেকে নন্দনপুর বাজারে গিয়ে আনতে হয়। এতে আমাদের সময় ও খরচ বেশি হয়। তাই বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।
সংশ্লিষ্ট ওয়ার্ডে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরিফুল ইসলাম জানান, গোটিয়া বিলে আমাদের ব্যপক প্রচারণ প্রচারণা আছে। কোন কৃষকের ক্ষতি হলে আমাদের সাথে যোগযোগ করতে বলা হয়েছে। ঐ মাঠে কোন পোকার আক্রমণ ঘটেনি। তবে কোন কৃষকের ফসলে পোকার আক্রমন হয়েছে তা আমি বুঝতে পারছিনা। এখনি আমি খবর নিচ্ছি।
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
সব মন্তব্য
No Comments