স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান-এর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ ভবনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শফিকুর রহমান-এর আগ্রহে প্রায় ২০ মিনিটের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সাক্ষাৎকে ‘স্বাভাবিক সৌজন্য’ হিসেবে উল্লেখ করেছে।
বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করা হয়। ‘প্রধানমন্ত্রীর সৌজন্যতা, বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ’ শিরোনামে দেওয়া ওই পোস্টে দুই নেতার পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কেও উপস্থিত থাকতে দেখা যায়।
রাজনৈতিক মহলে এ সাক্ষাৎকে ঘিরে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো এটিকে কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ বলেই অভিহিত করছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments