রাজধানীর ‘মন্ত্রিপাড়া’য়
স্টাফ রিপোর্টার: নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীতে মোট ৩৬টি সরকারি বাসভবন প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ২৪টি বাংলোবাড়ি এবং ১২টি আধুনিক অ্যাপার্টমেন্ট। সরকারি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব বাসভবনের সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
বাসভবনগুলো রাজধানীর অভিজাত ও সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোডে অবস্থিত। দীর্ঘদিন ধরেই এসব এলাকা ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত, কারণ এখানে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সরকারি বাসভবন রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পালনে সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এসব বাসভবন প্রস্তুত রাখা হচ্ছে। পুরোনো ভবনগুলোর প্রয়োজনীয় সংস্কার, রং-রোগান, বৈদ্যুতিক ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে। কিছু ক্ষেত্রে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের উদ্যোগও নেওয়া হয়েছে।
এলাকাগুলোতে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি প্রবেশ ও চলাচলে নজরদারি ব্যবস্থাও শক্তিশালী করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সরকার গঠনের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সরকারি বাসভবন বরাদ্দ দেওয়া একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, আনুষ্ঠানিক বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হলেই ধাপে ধাপে দায়িত্বপ্রাপ্তরা এসব বাসভবনে উঠবেন।
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
সব মন্তব্য
No Comments