*খোকন মিয়া, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি বাতিলের দাবিতে দিনব্যাপী অনশন শুরু করেছেন বন্দরের শ্রমিকরা।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনের সামনে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের শতাধিক নেতা-কর্মী এই অনশন কর্মসূচি শুরু করেন। চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির অধীন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের কর্মীরাও এতে অংশ নেন।
গত ৮ অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ও ডিপি ওয়ার্ল্ড এনসিটি এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে ১৫ বছরের কনসেশন চুক্তি করে। চুক্তি অনুযায়ী, টার্মিনালের মালিকানা ও নিয়ন্ত্রণ সিপিএর কাছেই থাকবে।
চুক্তির বিরোধিতায় শ্রমিকেরা এর আগে সমাবেশ, মানববন্ধন, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। চুক্তি স্বাক্ষরের দিনও বিক্ষোভ করে সরকারের সঙ্গে আলোচনার জন্য ১১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্দর কর্মচারী বলেন, "আমাদের সুযোগ-সুবিধা এমনকি চাকরিও চলে যেতে পারে।"
তবে গত ৮ অক্টোবর বন্দর কর্মচারীদের এমন আশঙ্কাকে অবাস্তব ও ধারণাপ্রসূত আখ্যা দিয়ে নৌপরিবহন উপদেষ্টা শেখ রবিউল আলম আশ্বস্ত করে বলেন, বিদেশি কোম্পানির কাছে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার কারণে বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারীর চাকরি হারানোর সম্ভাবনা নেই।
বন্দর রক্ষা আন্দোলনের নেতা মো. সোহাগ হোসেন বলেন, "দেশের সার্বভৌমত্ব ও উন্নয়নের স্বার্থে আমরা শুধু ডিপি ওয়ার্ল্ড নয়, কোনো বিদেশি কোম্পানির কাছেই বন্দরের কোনো অংশের ইজারা চাই না।" তিনি অবিলম্বে এই চুক্তি বাতিলের আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: অবশেষে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউ ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপ ...
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে।তিনি বলেন, ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১২ অক্টোবর ২০২৬ খ্রি. রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার থে ...
সব মন্তব্য
No Comments