কাজী শাহীন: নাট্যাধার প্রযোজনা ‘আমাদের ৭১’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে চট্টগাম সিটির পাহাড়তলীর শেখ রাসেল শিশুপার্ক মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সারা দেশের ৩৫০টি নাট্যদলের পরিবেশনায় ‘স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক’ প্রকল্পের আওতায় নাটকটি নির্মিত হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শারমিন সুলতানা রাশা রচিত ও নির্দেশিত খোলা নাটক ‘আমাদের ৭১’ এর প্রদর্শনীর আগে দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যভূমি।
মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘আমাদের ৭১’ নাটকটির প্রযোজনা উপদেষ্টা নাট্যজন অশোক বড়ুয়া, প্রযোজনা অধিকর্তা হলেন নাট্যাধার সমন্বয়ক নাট্য সংগঠক মাশরুজ্জামান মুকুট ও আবহ প্রক্ষেপক কাওসার মজুমদার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা কামাল যাত্রা, বাহাউদ্দিন মিরান, আবুল হাসেম খান, জসিম উদ্দিন আহমেদ, তাসলিমা আক্তার মুক্তা, রবিউল হক সাফওয়ান, শাকিল মুরাদ, শান্তা ভট্টাচার্য, সানজানা হক সুমনা, তানিয়া আক্তার প্রমুখ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পটিয়ার সুচক্রদন্ডী প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments