বরিশাল অফিস: বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে ইতি মধ্যে বরিশালে এসে পৌছেছে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা থেকে বেসরকারি একটি বিমানে তিনি মীর্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশালে আসেন তাদের বরন করতে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিশাল শো ডাউন নিয়ে বরিশালে প্রবেশ করে তারা।
এদিকে তারা বরিশালে আসার ঠিক আগ মুহুর্তে নগরীতে মোটরসাইকেল মহড়া দিয়েছে ছাত্রলীগ। তারা সন্ধ্যা ৭টা পযন্ত নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে বিকালে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান থেকে নগরীতে সমাবেশ সফল করতে মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা নগরীতে মিছিলটি করেছে।
ছাত্রদল, ছাত্রলীগ ও বিএনপি নেতাদের এমন অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বরিশালে।
জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত বলেন, বরিশালে বিএনপি একটি নাটকীয় সমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নগরীতে যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা সন্ত্রাসী দল বিএনপি না করতে পারে সেজন্য আমরা সজাগ রয়েছি।
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, কেন্দ্রীয় নেতারা বরিশালে এসেছে। এবারের আন্দোলন সরকার পতনের আন্দোলন।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিমেল বলেন, আমরা কোনো সহিংসতার পক্ষে নয়। আমরা চাই শান্তিপূর্ণ সমাবেশ। আমাদের বাধা দিয়ে কোনো লাভ হবে না, আমাদের নেতাকর্মীরা জনসভাস্থলে আসবেই।
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেই তাকে প্রকাশ্যে সতর্ক করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
স্টাফ রিপোর্টার: রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আ ...
সব মন্তব্য
No Comments