ডেস্ক রিপোর্ট: নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ, নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীল আচরণ এবং নারীর প্রতি শ্রদ্ধাবোধ ধারণের মাধ্যমে পুরুষরা সমাজের বিদ্যমান দৃশ্যপট পাল্টে দিতে পারে।
আজ রবিবার রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা। বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের চেয়ারম্যান এম এ মান্নার মনির, শাপলা একাডেমীর অধ্যক্ষ হাসিনা আক্তার, আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন জাহান, অবিভাবক প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, নারী নেত্রী ডালিয়া বেগম প্রমূখ। সভায় ধারণাপত্র পাঠ করেন সিএম মাহমুদ আকন্দ।
সভায় নারী নির্যাতন বন্ধে ১১দফা সুপারিশ তুলে ধরে বলা হয়, লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ করতে হবে। নারী বিরোধী ঘৃণা সূচক বা মিথ্যা তথ্য প্রচার বন্ধ করতে হবে। ডিজিটাল সহিংসতাকে অপরাধী হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে। নারীকে হেয় করার সংস্কৃতিকে না বলতে হবে। নারীর প্রতি শ্রম ও বৈষম্য বন্ধ করতে হবে। নারীর জন্য সহিংসতা মুক্ত নিরাপদ সমাজ ও রাষ্ট্র করতে হবে। নারীর জন্য সহিংসতা মুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিনিয়োগ করতে হবে। সকল ক্ষেত্রে নারীর সমালোচক নিশ্চিত করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক আইনের পরিবর্তন করতে হবে। প্রতিটি থানায় ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করতে হবে।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments