স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পল্লবীর কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে পল্লবীর কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় ধাপে ধাপে আরও ১১টি ইউনিট পাঠানো হয়। সবমিলিয়ে ১৩টি ইউনিটের সমন্বিত চেষ্টায় রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ঘনবসতিপূর্ণ বস্তি ও ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আশপাশের এলাকা থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের কাজ চালানো হয়। স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসকে সহায়তা করেন।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নির্বাপণের পর ডাম্পিং কাজ শেষে তদন্ত করে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।
কালশী বস্তিতে এর আগেও কয়েক দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুতের অবৈধ সংযোগ, গ্যাস লাইনের লিকেজ ও ঘিঞ্জি পরিবেশের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments