ডেস্ক রিপোর্টার: সাভারের পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে এক নারী ও এক শিশুর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে আগুনে দগ্ধ অবস্থায় একটি নারী ও একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, গত তিন মাসে একই এলাকায় আরও তিনজনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments