রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শিশুটি স্থানীয় একটি দ্বীনিয়া মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী। ভিকটিমের বাবা-মা জানান,১২ এপ্রিল বুধবার সকাল ১০টার দিকে তাদের পার্শ্ববর্তী বাড়ির দাদা সম্পর্কীয় ভাঙ্গারী মালপত্র ব্যবসায়ী কালাম (৬০) তার শিশু কন্যাকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। লম্পট কালাম নাতি সম্পর্কীয় ওই শিশুটিকে বাড়ির পাশের রাহাদের প্রাইভেট পড়ানোর ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েকে খুঁজতে বের হয়ে তার মা ঘটনাস্থলে হাজির হলে শিশুটি তার সঙ্গে কালামের অনৈতিক আচরণের বিষয়টি তাকে বলে দেয়। এসময় ভিকটিমের মায়ের ডাকচিৎকারে বাবাসহ স্থানীয়রা এগিয়ে আসেন। লম্পট কালাম প্রথমে ধর্ষণ চেষ্টার কথা অস্বীকার করলেও এক পর্যায়ে ভুল হয়েছে বলে তাদের কাছে ক্ষমা চায়। ভিকটিমের বাবা-মা জানান, কালাম তাদেরকে বিষয়টি চেপে যাওয়ার জন্য ১০ হাজার টাকা নেওয়ারও প্রস্তাব দেয়। খবর পেয়ে পুলিশ ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বে সুচতুর কালাম গাডাকা দেয়। এদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য কালামের ভাইসহ স্থানীয় একটি প্রভাবশালী মহল পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভিকটিমের পরিবার ও এলাকাবাসী লম্পট কালামের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন,বিষয়টি জেনে থানার উপ-পরিদর্শক ওসমান গণিকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ বিষয়ে ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
সব মন্তব্য
No Comments