আন্তর্জাতিক ডেস্ক: হাইতির প্রেসিডেন্ট জোভোনেল মইজিকে গুলি করে হত্যা করা হয়েছে।মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ফার্স্ট লেডি মার্টিন মইজিও গুলিবিদ্ধ হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
দেশটির প্রধানমন্ত্রী ক্লদে জোসেপ বিবৃতিতে জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করা না গেলেও তারা ইংরেজি ও স্প্যানিশ ভাষায় কথা বলছিলো।
ইতোমধ্যে বিষয়টি তদন্তের জন্য কাজ শুরু করেছে হাইতি পুলিশ।
এমন উত্তেজনাকর পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ডোমিনিকান রিপাবলিক বুধবার হাইতির সঙ্গে সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসও তাদের কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
প্রেসিডেন্ট জেভোনেলের বিরুদ্ধে হাইতির জনগণের মধ্যে অসন্তোষ দানা বেঁধে উঠছিলো।
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
সব মন্তব্য
No Comments