ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সোমবার জনতা ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা শহরের টিএ রোডে একটি চাইনিজ রেস্টুরেন্টে ব্রাহ্মণবাড়িয়ার উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও এসপিও মোঃ আনোয়ারুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের মহাব্যবস্থাপক জিয়াউর রহমান খন্দকার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিল্লা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোঃ মুসফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী মহাব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান খান, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী মহাব্যবস্থাপক শামীমা আক্তার। শাখা ব্যবস্থাপক সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৪টি ব্রাঞ্চের ব্যবস্থাপকগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ব্যবস্থাপক একটি চ্যালেঞ্জিং পেশা। এটা একটি কঠিন দায়িত্ব। অনেক সাধনা করতে হয়। নিজেকে বিকশিত করতে হয়। জনতা ব্যাংকের সাইন বোর্ড এর গুরুত্ব অনেক। জনতা ব্যাংক জনগনের ব্যাংক।
এসময় ব্যাংকের লক্ষ্যমাত্রা, বিজনেস সেশন, মুনাফা, ফরেন রেমিটেন্সসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা-পর্যালোচনা করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ...
ডেস্ক রিপোর্ট: দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু কর ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার, ২০ মে ২০২৬ সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন স্মার্টফোন অপো এ৬সি-এর জন্য দেশজুড়ে দুর্দান্ত ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। যেখানে প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে ক্রেতারা ...
সব মন্তব্য
No Comments