পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবন সামনে ১ ঘণ্টার ব্যবধানে ২ টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার রাত সাড়ে নয টার দিকে প্রথম ককটেলটি বিস্ফোরণ হয় রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের গেটের সামনে।
এরপর রাত ১০:৪০ মিনিটের দিকে আবারো আরেকটি ককটেল বিস্ফোরণ হয় একই স্থানে। খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে পরিদর্শন করে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান,দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাগ্রহণ করা হবে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments