দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিভাজ মোল্লা (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন।
গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিভাজ মোল্লা শালা মাঠপাড়া গ্রামের মৃত দেবী মোল্লার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গরুর জন্য ঘাস কাটার জন্য সাইকেল নিয়ে মাঠে যাচ্ছিলেন কৃষক কিভাজ মোল্লা। মাঠের ভেতর একটি ফাঁকা সড়কে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে মাঠের লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
নিহত কিভাজ মোল্লার ছেলে মো. সোমাইয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, তার বাবা গরুর জন্য ঘাস কাটার সাইকেল নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় কিভাজ মোল্লা নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পুলিশের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ঘাতক গাড়ি ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
মোঃ রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও বেনাপোল স্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : চুরির অপবাদ দিয়ে বাজারের মধ্যকার একটি খুঁটিতে রায়হানুল হক অনিক নামের এক যুবককে বেঁধে রেখে রাতভর করা হয় অমানুষিক নির্যাতন। তিনি নির্যাতনকারীদের কাছে এক ফোঁটা পানির জন্য আক ...
স্টাফ রিপোর্টার: বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও নীতির কার্যকর বাস্তবায়ন, নিয়মিত পরিবীক্ষণ, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতসহ ১৫ দফা দাবি জানিয়েছে যুব ও নাগরিক সমাজ।আজ মঙ ...
ডেস্ক রিপোর্ট: মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগের প্রতিবাদে হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠ ...
সব মন্তব্য
No Comments