কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সূর্যমুখীর প্রযুক্তি গ্রাম প্রদর্শনী করা হয়েছে। এর আবাদ টেকসই করার লক্ষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামে কৃষি সম্প্রসারন বিভাগ এর অয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক কৃষিবিদ মো.জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম মহিউদ্দিন, খামারবাড়ি ঢাকা উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মুহম্মদ আরশেদ আলী চৌধুরী, বরিশাল অঞ্চল মনিটরিং অফিসার কৃষিবিদ রথীন্দ্র নাথ বিশ্বাস, ঢাকা অঞ্চল মনিটরিং অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুল হক আকন্দ, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমুখ। এছাড়া ওই গ্রামে সূর্যমুখী চাষে সফল কৃষানী মোসা. জেসমিন আক্তার এ আলোচনা সভায় বক্তব্য রাখেন। এসময় উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মজিবর রহমান, মো.আবদুর রহমান, জেবায়দা অক্তারসহ সূর্যমুখী চাষিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি সূর্যমুখীর ক্ষেতে পরিদর্শন করেন।
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক কৃষিবিদ মো.জসিম উদ্দিন বলেন, দেশে ভোজ্য তেলের চাহিদা পুরন এবং অমদানি নির্ভরতা কমানোর লক্ষে কৃষি মন্ত্রনালয়ের অধিনে কৃষি সম্প্রসার অধিদপ্তরের আওতায় পাঁচ বছর মেয়াদী তেল জাতীয় উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পটি হাতে নিয়েছি। এ প্রকল্পটি দেশের ৬৪ জেলার ২৫০ উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের প্রধান লক্ষ হলো তেল জাতীয় বীচ আবাদ ও উৎপাদন করা।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও কমেনি চরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ভোগান্তি। বন্যায় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় রোপণ করা ধানখেতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে ওই জমিতে নতুন করে ধান রোপণ করা হয়েছে বলে অভিযোগ কর ...
সব মন্তব্য
No Comments