রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৪ অক্টোবর) সকালে কুলিক নদীতে ভাষমাণ অবস্থায় রেজিয়া (৬০) নামে এক বৃদ্ধার লাশ পাওয়া গেছে।
স্থানীয়রা জানাযা,উপজেলার বাচোর ইউনিয়নের বাকশা সুন্দরপুর বগুড়াপাড়া এলাকায় কুলিক নদীতে ভাসমাণ অবস্থায় ওই বৃদ্ধার লাশ দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয়।খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।
এ প্রসঙ্গে থানার এস আই সেকেন্দার আলী জানায়,নিহত রেজিয়া একই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।নিহত রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম জানায় তার মা দীর্ঘদিন থেকে মানষিক ভারসাম্যহীন রোগী এবং সে দীর্ঘদিন থেকেই এলাকায় ভারসাম্যহীন ভাবে ঘোড়াঘুড়ি করছিলেন। রফিকুল ইসলাম আরো জানায়,তার মা সন্ধায় বাড়িতে না ফেরাই তাকে আমরা অনেক জায়গায় খোজাখুজি করেছি কিন্তু পাইনি।পরে আজ সকালে নদীতে মৃত অবস্থায় ভাষমাণ দেখতে পাই।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন,এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments