পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় : বাংলাদেশ জাসদের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা আজ বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়।
বাংলাদেশ জাসদের সদর উপজেলা শাখার সভাপতি শামুস কিবরিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিন বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে বাংলাদেশ জাসদ সমতা, গণতন্ত্র, ন্যায় বিচারের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কল্যাণমুখী রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবেই। মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সমুন্নত রেখে জুলাই সনদ পাশ না করলে জনগণ তা মানবে না। তিনি অনতিবিলম্বে নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনী তফসিল ঘোষণা দাবি জানান।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়। সভায় সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, আতিকুল পাটোয়ারী বিকম, আনছার আলী মিঠুন,নীতিশ কুমার রায়, সাজ্জাদ হোসেন ভুট্টো, হায়দারসহ জেলা উপজেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments