ডেস্ক রিপোর্ট: গত বছরের ৫ আগষ্টের পর জেল থেকে পালানো ৬৭ ফাঁসির আসামী এখনো ধরা পড়েনি। এর মধ্যে অন্ত ১১জন জঙ্গি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ পরিস্থিতিতে , নির্বাচন সামনে রেখে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পলাতক আসামীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। অনলাইন নিউজ পোটাল বায়ান্ননিউজ এক প্রতিবেদনে এতথ্য তুলে ধরেছে।
প্রতিবেদনে বলা হয়,বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় আসামী সুনতাসির আল জেমি গত বছরের ৬ আগষ্ট কারাগার থেকে পালিয়ে যায়। সেই দিন গাজীপুরের কাশিমপুর কারাগির থেকে পালিয়ে যাওয়া আরও ২০৯ বন্দি। এখন পর্যন্ত তাদের কোন হদিস পাওয়া যায়নি।
এই সময় ৫ কারাগার থেকে পালিয়ে যান দুই হাজার ২৪৭ জন। এদের মধ্যে অন্তত ৭১১ জন এখনও গ্রেপ্তার হয়নি। পলাতকদের মধ্যে রয়েছে বিডিআর বিদ্রোহ, বুয়েট ছাত্র আবরাব ফাহাদ হত্যা ও জঙ্গি মামলার দন্ডপ্রাপ্ত আসামীরা।
কারা কর্তৃপক্ষ বলছে, ওই সময় নরসিংদী, শেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও কাশিমপুর থেকে পালিয়ে যাওয়া এক হাজার ৫১১ বন্দি ফিরে এসেছে।
কারা অধিদপ্তরের এআইজি জান্নাত-উল-ফরহাদ বলে, নরসিংদী কারাগারে একটা প্রেক্ষাপট হয়েছিল, কিছু করার ছিল না। বাদবাকি কারাগারে যে ঘটনা ঘটেছে, সে বিষয়টি আমরা দেখছি।
এদিকে, কারাগার থেকে লুট হওয়া ৯৪টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৬৭টি। পাওয়া যায়নি প্রায় ৭ হাজার গুলি। পুলিশ বলেছে, আসামীদের ধরতে ও অস্ত্র উদ্ধারে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) শাহাদাত হোসেন বলেন, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দেমব্যাপী অভিযান চলছে। নির্বাচন মাথায় রেখে আমাদের বিশেষ অভিযান চলমান আছে।
৫ আগস্টের পরে জেলা পালানোর চেস্টা করে মারা যায় ১৬ বন্দি। এসব ঘটনায় ছয়টি মামলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments