মোঃ সাইফুল্লাহ, সাভার: ঢাকা -১৯ (সাভার - আশুলিয়া) আসনে জামাত সমর্থিত এবং এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দিলশানা পারুল কে শাপলা কলি মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সাভার পৌর জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও সাভার পৌর ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আমিন উদ্দিন খান সুমন।একই সাথে তিনি জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে আহ্বান করেন। তিনি বলেন, দেশের উন্নয়নে হ্যাঁ ভোট দেয়ার কোন বিকল্প নেই। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশের জামাতে ইসলামী এবং শিবিরের ছেলেরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। তাদের একটাই দোষ, তারা ইসলামের পক্ষে কথা বলে। অন্যায়ের প্রতিবাদ করে। কিন্তু ৫ আগস্ট গণঅভ্যুত্থানের ফলে পতিত স্বৈরাচারী সরকারের শাসনের অবসানের পরে দেশের মানুষ একটি সুশৃংখল ও কল্যাণমুখী রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়। আমি মনে করি বাংলাদেশের জামাতে ইসলামী ও তাদের নেতৃত্বে যে জোট গড়ে উঠেছে সেই জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়লাভ করালে জনগণের কাঙ্খিত সরকার গঠিত হবে। বিদ্যমান অন্যায়, অত্যাচার , জুলুম, রাহাজানি, চাঁদাবাজি,দখলবাজীর সমাপ্তি ঘটবে।পরিশেষে তিনি ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের জনগণকে শাপলা কলি মার্কায় ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments