মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাজাজি কালে ২(দুই) জন যুবককে আটক করা হয়েছে। উপজেলার সুন্দরপুর গ্রামের আদিবাসী আমিন মার্ডির বাড়ীতে দুই জন ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ২৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে মুন্না হাসান (৩৫) ও নুর মোহাম্মদ (৩৪) নামে দুই জনকে আটক করেছে।
জানা গেছে, রাণীশংকৈল উপজেলার আদিবাসী আমিন মার্ডির বাড়ীতে বুধবার (২৪ মে) দুপুরে দুই জন ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ২৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতার হাতে আটক হয় মুন্না হাসান ও নুর মোহাম্মদ নামে দুই ব্যক্তি। পরে জনতা ওই দুই ব্যক্তিকে আটক করে রাণীশংকৈল থানা পুলিশের হাতে সোপর্দ করে।
আটককৃতরা হলেন- দিনাজপুরর ফুলবাড়ী উপজেলার মুত্তারপুর গ্রামের ইউসুফ খলিফার ছেলে মুন্না ও তার প্রতিবেশী আব্দুল মান্নানের ছেলে নুর মোহাম্মদ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার ডায়বেটিস মোড় সংলগ্ন সুন্দরপুর গ্রামের আদিবাসী আমিন মার্ডির বাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে তারা অভিযান চালায়। এ সময়ে তারা আমিন মার্ডির পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদ তৈরী করে মর্মে মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় এবং মামলা না দিলে টাকা দিতে হবে বলে হুমকি দেয়। আমিন মার্ডি ভয় পেয়ে ও মামলার হাত থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে তার বাড়িতে থাকা ভূট্টা বিক্রি করা ২৩ হাজার টাকা জোরপূর্বক হাতিয়ে নিয়ে যাবার সময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে ভুক্তভোগী ও স্থানীয়রা তাদের আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে স্থানীয় জনতা তাদেরকে পুলিশের নিকট সোপর্দ করে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের ভুয়া ডিবি পুলিশ সেজে চাঁদাবাজির সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments