জাকির হোসেন আজাদী: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকীতে এবার বরেণ্য শিল্পী ফারজানা সিফাত নিয়ে এলেন কবির " শুণ্য এ বুকে" গানটি। গত ২৯ আগস্ট কাজী নজরুল ইসলামের এই জনপ্রিয় গানটি রিলিজ হয়। গানটির সঙ্গীতায়োজন করেছেন ভারতের সুরকার সঞ্জয় দাস। শুটিং হয়েছে কলকাতায়। এই বিষয়ে শিল্পীর সঙ্গে কথা হয়।
তিনি বলেন, “মাত্র ৪ বছর বয়স থেকে গান করা শুরু করি। ওস্তাদ আখতার সাদমানীর কাছে। ১৪ বছর উচ্চাঙ্গ সঙ্গীতে তালীম নিয়েছি। নজরুল সঙ্গীতে ডিপ্লোমা করেছি নজরুল ইনস্টিটিউট থেকে । সুধীন দাস ও সোহরাব হোসেনের কাছে নজরুল সঙ্গীত শিখেছি”।
বর্তমান লন্ডন প্রবাসী এই শিল্পী আরও বলেন, “উদিচী স্কুল অফ পারফরমিং আটর্স ইউকের সিনিয়র শিক্ষক হিসেবে আমি দশ বছর কাজ করছি। বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর নিয়মিত শিল্পী ছিলাম। গত ১লা জানুয়ারিতে বরেণ্য শিল্পী নচিকেতার সাথে আমার একটি ডুয়েট গান রিলিজ হয়েছে”।
"শূণ্য এ বুকে" গানটির লিরিক্স :
শূন্য এ–বুকে পাখি মোর
আয় ফিরে আয় ফিরে আয়!
তোরে না হেরিয়া সকালের ফুল
অকালে ঝরিয়া যায়।।
তুই নাই ব’লে ওরে উন্মাদ
পান্ডুর হ’ল আকাশের চাঁদ,
কেঁদে নদী জল করুন বিষাদ,
ডাকে “আয় ফিরে আয়”।।
গগনে মেলিয়া শত শত কর
খোঁজে তোরে তরু, ওরে সুন্দর!
তোর তরে বনে উঠিয়াছে ঝড়
লুটায় লতা ধূলায়!
তুই ফিরে এলে, ওরে চঞ্চল
আবার ফুটিবে বন ফুল–দল
ধূসর আকাশ হইবে সুনীল
তোর চোখের চাওয়ায়।।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments