স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের একটি আদালত এ আদেশ দেন।
এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, গত ২৭ মার্চ এক ধর্মীয় সমাবেশে তিনি দাবি করেন—বর্তমান ডিসি নাকি ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করে ওই জেলায় বদলি হয়ে এসেছেন। এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ওই অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে হবে। তবে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
এদিকে, জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগেও আমির হামজার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা হয়েছে। সিরাজগঞ্জ আদালতে দায়ের করা এসব মামলায় তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগ আনা হয়।
মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল, যিনি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জানান—এ ধরনের মন্তব্য মানহানিকর হওয়ায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া একই অভিযোগে পৃথকভাবে আরেকটি মানহানির মামলা করেন আইনজীবী নাজমুল ইসলাম। ওই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-কে নির্দেশ দিয়েছেন আদালত।
আইনি জটিলতার কারণে বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments