স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, আওয়ামী লীগ চায় ক্ষমতায় থাকতে। আর বিএনপি চায়, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে।। আওয়ামী লীগ নেতারা বলছেন, ক্ষমতায় যেতে না পারলে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর প্রাণ যাবে। আর বিএনপি ক্ষমতায় যেতে না পারলে তাদের ধারণা, তাদের দলটি দেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে। তবে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ-বিএনপির দুই দলের নেতাকর্মীরা নিরাপদে রাজনীতি করতে পারবে। কারণ দেশের সাধারণ মানুষ যেমন জাতীয় পার্টির কাছে নিরাপদ, তেমনি আওয়ামী লীগ, বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দল জাতীয় পার্টির কাছে নিরাপদ।
জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুরে ৪৭ নং ওয়ার্ডের ডিআইটি পুকুর পাড়ে আয়োজিত এক স্মরণ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্যামপুর থানা জাতীয় পার্টি আয়োজিত স্মরণ সমাবেশে বাবলা আরো বলেন, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান প্রতিসিংসার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। তাই প্রতিহিংসার রাজনীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা-দারিদ্র-মুক্ত, বৈষম্যহীন ,অসাম্প্রদায়িক ও ইসলামী মুল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতা আনার জন্য নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর সাধারণ মানুষের প্রতি আহবান জানান জাপার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। এর আগে কদমতলী থানার ৫৮ নং ওয়ার্ডের কদমতলীর শিল্পাঞ্চলের ৮ নং সড়কে আরো একটি স্মরন সমাবেশের আয়োজন করে কদমতলী থানা জাতীয় পার্টি। ঐ সমাবেশেও বক্তব্য রাখেন সৈয়দ আবু হোসেন বাবলা। সমাবেশ শেষে দুই স্থানে প্রায় তিন হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন এমপি বাবলা।
স্মরণ সমাবেশ দুইটিতে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদ জহিরুল আলম রুবেল, জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমির উদ্দীন অঅহমেদ ঢালু, শারফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে, যুগ্ন প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, কদমতলী থানা জাপার সভাপতি শামসুজ্জামান কাজল, শ্যামপুর থানার সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, কদমতলী থানার সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামন ও যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ লিপি।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments