স্টাফ রিপোটার: জ্বালানী তেল, সারা, দ্রব্যমূল্যম যাতায়াত ভাড়া বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে, দ্রব্যমূল্য কমানোর দাবীতে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট-এর উদ্যোগে আজ ২৪ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পল্টন, গুলিস্তান, নবাবপুর, কাপ্তানবাজার, বংশাল, ফুলবাড়িয়া, জিরো পয়েন্ট হয়ে আবার পল্টন মোড়ে এসে শেষ হয়। এসময় বিভিন্ন পথসভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)‘র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ(মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম। সমাবেশ ও গণমিছিলে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলীসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পল্টন মোড়ে মিছিলপূর্ব সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)‘র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার মানুষের দুরবস্থা মোচনে ভূমিকা না নিয়ে মূল্যবৃদ্ধি চাপিয়ে দিয়ে পকেট কাটছে। দুর্নীতিবাজ আর লুটেরাগোষ্ঠী থাকছে বহাল তবিয়তে। এ অবস্থা থেকে অবসানে মূল্যবৃদ্ধির যাতাকল থেকে মুক্তি পেতে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ১২ টা পর্যন্ত হরতাল পালন করে দ্রব্যমূল্য কমানো ও গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে দেশের মানুষের অবস্থান জানানোর আহ্বান জানান।
তিনি বলেন, নিজের বাঁচার দাবীতে গণসংগ্রাম গড়ে তোলা ছাড়া সাধারণ জনগণের পকেট কাটা থামবে না।
নবাবপুর, গুলিস্তান, ফুলবাড়ীতে পথসভায় নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সময় পথচারী হরতাল ও দাবির সাথে এতাত্মতা ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সং ...
সব মন্তব্য
No Comments