সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারের ময়লার স্তুপে পড়ে থাকা একটি কালো ব্যাগ থেকে ৫টি মানুষের খুলি ও কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা দেওয়ানগঞ্জ বাজারের একটি ময়লার স্তুপের পাশে পড়ে থাকা ব্যাগটি দেখতে পান। ব্যাগটি সন্দেহজনক মনে হলে তাঁরা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে ৫টি মানুষের মাথার খুলি ও অন্যান্য হাড়গোড় উদ্ধার করে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসাহিত জনতা ঘটনাস্থলে ভিড় করে। তবে এই রহস্যজনক কঙ্কাল উদ্ধারের ঘটনায় আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, 'একটি কালো ব্যাগের ভেতর থেকে ৫টি খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কাল চোর চক্র এগুলো কোথাও পাচার করতে গিয়ে ব্যর্থ হয়ে ফেলে রেখে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments