স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের শারিরিক সুস্থতার লক্ষ্যে দিনব্যাপী মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর) ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটাল লিমিটেড ও বায়ো ফার্মা এর সহযোগিতায় এ টেস্ট অনুষ্ঠিত হয়।
ডাক্তারের পরামর্শক্রমে সদস্যদের RBS (ডায়াবেটিস), S. CREATININE (কিডনি), S. URIC ACID (ব্যাথা), SGPT (লিভার), LFT (লিভার ফাংশন টেস্ট), FASTING LIPID PROFILE (কোলেস্টেরল হার্ট লিভার), S. BILIRUBIN (জন্ডিস), WIDAL TEST (টাইফয়েড জ্বর), HbsAg (হেপাটাইটিস বি ভাইরাস) ও CBC (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা ও মো: শরীফুল ইসলাম।
ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটাল লিমিটেডের সহযোগী অধ্যাপক ডা. আলমগীর হায়দার, ইউরো বাংলা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু বক্কর সিদ্দিকী, আরএমও ডা. আব্দুল গোরফান মাসুম, সহকারি ম্যানেজার (বায়ো ফার্ম) আবু সিনহা, রাসেল পাটোয়ারি উপস্থিত ছিলেন।
সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রায় তিন শতাধিক সদস্য এই মেডিকেল টেস্টে অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
সব মন্তব্য
No Comments