ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাবেক সভাপতি হোসাইন আহমেদ তফছির আর নেই। ১৬ জানুয়ারি ২০২৩ রাত সাড়ে ১২টায় বাক্ষ্মনবাড়িয়ার সরাইলে নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
আজ বিকাল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়াস্থ সরাইলে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে।
হোসাইন আহমেদ তফছিরের মৃত্যুতে সমসাময়িক ১১টি প্রগতীশীল ছাত্রসংগঠনের ১৮জন সাবেক ছাত্রনেতা আজ ১৬ জানুয়ারি সোমবার এক শোকবার্তায় গভীর শোক এবং তার পরিবার ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাবেক ছাত্রনেতা হোসাইন আহমেদ তফছির স্কুলে পড়ার সময়ে সামরিক শাসক এরশাদের শিক্ষামন্ত্রী ‘মজিদখানের শিক্ষানীতি’র বিরুদ্ধে ছাত্রআন্দোলনের মাধ্যমে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়েছিলেন। সর্বশেষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত গণজাগরন মঞ্চের অন্যতম সংগঠক হিসেবে ভুমিকা রেখেছেন। তিনি আমৃত্যু অসাম্প্রদায়িক চেতনার অধিকারী ছিলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ছিলেন, গণতন্ত্র ও সমাজপ্রগতির লড়াইয়ে ছিলেন নির্ভিক। মেহেনতী মানুষের ভাগ্যপরিবর্তন ও সমাজবদলের সংগ্রামে আপোষহীন ছিলেন। হোসাইন আহমেদ তফছিরের মৃত্যুতে আমরা আমাদের সংগ্রামের একজন সাথীকে হারালাম।
বিবৃতি দাতা ছাত্রনেতৃবৃন্দ হলেন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল, বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি আবু নাসের অনিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় ছাত্র দলের সাবেক সভাপতি প্রকাশ দত্ত, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি মনির উদ্দীন পাপ্পু, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি মাহফুজুর রহমান সমুদ্র, জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সভাপতি জুয়েল আহমেদ খান, সমাজবাদী ছাত্র জোটের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাসুম উদ্দীন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শুভাশিস সমাদ্দার শুভ, বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
অনুরূপ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দর মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম; বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর সাবেক সভাপতি মুহাম্মদ সামসুল ইসলাম সুমন ও সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু; বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু ও সাবেক সাধারণ সম্পাদক তানভীর রুসমত; বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এসএম শুভ ও সাবেক সাধারণ সম্পাদক হাসান তারেক; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি সাইফুজ্জামান সাকন ও সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তমাল; ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি জনার্দন দত্ত নান্টু ও সাবেক সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন; বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মনজুর রহমান মিঠু ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল শিকদার; বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক আহ্বায়ক জাহিদুর রহমান খান ও সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল শান্ত; বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবে সভাপতি আব্দুর রউফ ও সাবেক সাধারণ সম্পাদক হিল্লোল রায়; বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি প্রবীর সাহা ও সাবেক সাধারণ সম্পাদক সৈকত মল্লিক।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments