ফিফা বিশ্বকাপ ফুটবল
স্টাফ রিপোর্টার: দিবাগত রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ দিনের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রবিবার, ২৮ জুন ভোর ৩টা থেকে এবং শেষ হবে সকাল ৮টায়। আজকের ম্যাচগুলো দিয়েই শেষ হচ্ছে ৪৮ দলের বিশ্বকাপের গ্রুপ পর্ব। এরপর ২৮ জুন রাত থেকেই শুরু হবে নকআউট পর্বের শেষ বত্রিশের লড়াই।
রবিবার, ২৮ জুন ভোর ৩টায় গ্রুপ ‘এল’-এর দুটি ম্যাচ। নিউইয়র্ক নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে পানামা ও ইংল্যান্ড। একই সময়ে ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে খেলবে ক্রোয়েশিয়া ও ঘানা।
এরপর ভোর ৫টা ৩০ মিনিটে গ্রুপ ‘কে’-এর দুটি ম্যাচ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লড়বে কলম্বিয়া ও পর্তুগাল। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে ডিআর কঙ্গো ও উজবেকিস্তান।
সকাল ৮টায় গ্রুপ ‘জে’-এর শেষ দুই ম্যাচ। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে খেলবে আলজেরিয়া ও অস্ট্রিয়া। একই সময়ে আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে জর্ডানের। এটি লিওনেল মেসির ষষ্ঠ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হতে পারে।
এর আগে আজ শনিবার ভোর ৬টায় শেষ হয়েছে গ্রুপ ‘এইচ’ ও ‘জি’-এর চারটি ম্যাচ। হিউস্টনে কেপ ভার্দে ও সৌদি আরব গোলশূন্য ড্র করেছে। লস অ্যাঞ্জেলেসে স্পেন ১-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে। ভ্যাঙ্কুভারে বেলজিয়াম ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে এবং সিয়াটলে মিসর ও ইরান ১-১ গোলে ড্র করেছে।
আজকের ৬টি ম্যাচ শেষে নির্ধারিত হবে শেষ ৩২-এর পুরো লাইনআপ। নকআউট পর্বের প্রথম ম্যাচ হবে ২৮ জুন রাতে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে, যেখানে খেলবে গ্রুপ ‘এ’ রানার্সআপ ও গ্রুপ ‘বি’ রানার্সআপ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments