রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ পাকা ঘর পেল ৩৫৫ পরিবার। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ২০০ পরিবার ও ২০ জুন রোববার দ্বিতীয় পর্যায়ে ১৫৫ পরিবারকে জমিসহ সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। আজ ২০ জুন রোববার সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ৪৯২ টি উপজেলায় এক যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। সারা বাংলাদেশে ৫৩ হাজার ৩ শত ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের সঙ্গে সঙ্গে তার পক্ষ থেকে বানারীপাড়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে জমি এবং গৃহ হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিশাত শারমিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কাযক্রম চলমান রয়েছে। সে ধারাবাহিকতায় সরকারী অর্থায়নে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায় বানারীপাড়া ২০০ টি এবং দ্বিতীয় পর্যায় ১৫৫ টি ঘর নির্মিত হয়েছে। ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ঘরের মোট আয়তন ২৯৪ বর্গফুট। এদিকে জমিসহ পাকা ঘর ‘স্বপ্নের ঠিকানা’ পেয়ে দারুন খুশি ও উচ্ছ্বসিত এ পরিবারগুলো। তারা প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতা ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
সব মন্তব্য
No Comments